টিকাকরণ কর্মসূচীতে শ্রেষ্ঠত্বের শিরোপা পেল কাঁথি পৌরসভা
দি নিউজ লায়নঃ কোভিড টিকাকরণ কর্মসূচীতে শ্রেষ্ঠত্বের শিরোপা পেল কাঁথি পৌরসভা।কাঁথি শহরে ৯ টি ভ্যাকসিনেশান কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ৪০০০ মানুষকে টীকা দেওয়ার কাজ চলছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে ভ্যাকসিনের অপ্রতুলতা রয়েছে কেন্দ্রীয় সরকারের যে পরিমাণ ভ্যাকসিন পাঠানোর কথা সেই পরিমাণ ভ্যাকসিন আসছে না কিন্তু তার মধ্যেও রাজ্য সরকারের সব রকম সহায়তায় এবং পরিকাঠামোগত উন্নতি করে যত বেশি সম্ভব মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
আর এই ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে কাঁথি পৌরসভা এই পৌরসভা এলাকার বড় অংশের মানুষকেই ভ্যাকসিন এর আওতায় আনা গিয়েছে বাকি যাদের করোনার টিকা এখনো নেওয়া হয়নি তাদেরও চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দেওয়া সারা দিনে প্রায় 4 হাজার জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী দিনে এই সংখ্যা আরো বাড়ানো যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।
কিন্তু কোভিড টেস্টিং এর ক্ষেত্রে কাঁথি শহরের পরিকাঠামো অত্যন্ত দুর্বল। কেবলমাত্র কাঁথি(দারুয়া) মহকুমা হাসপাতালে সারাদিনে ২০/২৫ টি করে কোভিড পরীক্ষা করা হয়। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য অাধিকারিককে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে কাঁথি শহরে শীতল প্রসাদ মাইতি ওয়ার্ডে ট্রু নাট মেশিনে পর্যাপ্ত কোভিড কীট সরবরাহ করে করোনা নির্ণয়ের কাজ পুনরায় চালুর দাবী জানিয়েছেন।পাশাপাশি কোভিড অারটিপিসিঅার টেস্টের রিপোর্ট তমলুক জেলা হাসপাতাল থেকে দুদিনে পাওয়া সুনিশ্চিত করনের জন্য জেলা স্বাস্থ্য অাধিকারিককে অনুরোধ করেন মামুদ হোসেন।
Post a Comment